উত্তরদিনাজপুর

NSS-এর পক্ষ থেকে কালিয়াগঞ্জ পর্বতি সুন্দরি উচ্চ বিদ্যালয় ময়দানে ৫দিন ব্যাপি স্বচ্ছ ভারত অভিযান সহ একাধিক বিষয়ে শিবির

উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ পর্বতি সুন্দরি উচ্চ বিদ্যালয় ময়দানে ৫দিন ব্যাপি ন্যাশনাল সার্ভিস স্কিম (NSS) পক্ষে স্বচ্ছ ভারত অভিযান সহ বিভিন্ন বিষয়ে শিবির করা হয়। স্বচ্ছ ভারত অভিযান, নির্মল ভারত, ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য ক্যারাটের মত বিভিন্ন বিষয়ে এই শিবিরের আয়োজন করা হয়। এদিন এই স্কুলের প্রায় ৬০ জন ছাত্র ও ছাত্রী এই শিবিরে অংশ গ্রহণ করেন। পতাকা তুলে শিবিরে শুভ উধবোধন করেন স্কুলের সহকারি প্রধান শিক্ষক অশোক কুন্ডু। এছাড়ও উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বেশ্য, NSS প্রক্লপ আধিকারি ধিরেন পাহান, ২নং ওয়ার্ডের কাউন্সিলার পুরবী সরকার, স্কুলে শিক্ষক-শিক্ষিকারা সহ ছাত্রছাত্রীরা। 

        NSS প্রক্লপ আধিকারি ধিরেন পাহান জানান, এই শিবিরের উদ্দেশ্য স্বচ্ছ ভারত অভিযান, নির্মল ভারত, ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য ক্যারাটের মত বিষয়ে গুলো সম্বন্ধে ছাত্রছাত্রীদের সচেতন করা। NSS প্রক্লপের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা সামাজিক, সাংস্কৃতিক, মানবিক দিক গুলো বোঝানো হয়। যাতে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে সুনাগরিক হতে পারে।